আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:১৩

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরা জাসদ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের মাতার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক : মাগুরা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক, মাগুরা জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ স্বনামখ্যাত এডভোকেট মিজানুর রহমান ফিরোজের স্নেহময়ী মাতা সবার শ্রদ্ধেয়া শামসুন নাহার বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার রাত বারোটার কিছু পরে মুহম্মদপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। ইন্নালিললাহী ওয়া ইন্না এলাহী রাজিউন।

মৃত্যুকালে তিনি চার ছেলেমেয়ে ও নাতি নাতনি রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য জাহিদুল আলম, মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফনি ও সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, জাতীয় নারী জোটের আহ্বায়ক অ্যাডভোকেট আমেনা খাতুন লাবনীসহ অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এ ছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক-গবেষক জাহিদ রহমান।

শামসুন নাহার বেগম সারাজীবনই নিরবে মানুষের কল্যাণে কাজ করেছেন। স্বাধীনতার আগে ও পরে স্থানীয় তরুণদের লেখাপড়া এগিয়ে নিতে জায়গীর রাখা, নিজ হাতে রান্না করে খাওয়ানো, আর্থিক সহযোগিতা দেওয়া এই কাজগুলো সবসময় করে গেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology