আজ, বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৩৭

ব্রেকিং নিউজ :
মাগুরার কথিত মাদক সম্রাট আমিরুল গ্রেফতার মাগুরায় আর্জেন্টিনা ফুটবল ভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ

মাগুরা আদর্শ বালিকা বিদ্যালয় পেলো স্টুডেন্ট ফিস পেমেন্ট ডিজিটাল বিদ্যালয়ের স্বীকৃতি

মাগুরা প্রতিদিন ডটকম : জেলার প্রথম স্টুডেন্ট ফিস পেমেন্ট এর ডিজিটাল বিদ্যালয়ের স্বীকৃতি পেল মাগুরা আদর্শ বালিকা বিদ্যালয়।

সোমবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসার রনজিত্ মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ স্টুডেন্ট ফিস পেমেন্ট এর ডিজিটাল বিদ্যালয় ঘোষণা করেন ।

এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক জেলা পরিষদ প্রশাসক মো: শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: শামসুজ্জামান এর সভাপতিত্বে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অভিভাবক সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার এ.এস.এম মাজেদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রানী বিশ্বাস, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক-শিক্ষক কমিটির সভাপতি আব্দুস সামাদ আজাদ পাকুসহ অন্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ল্যাপটপের মাউস টিপে স্কুলের ছাত্রীদের স্টুডেন্ট ফিস পেমেন্ট এর পে-স্লিপ অভিভাবকের কাছে পাঠিয়ে দেন ও ডিজিটাল স্কুলের কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া স্কুলের ভর্তি, হাজিরা, নোটিশ, মার্কসীট, প্রোগ্রেস রিপোর্ট, মেরিট লিস্ট, ক্লাস টেস্ট, মডেল টেস্ট, পে স্লিপ, পে রোল, রুটিন, প্রবেশপত্রসহ অন্তত ৩০টি সেবা ওয়েবসাইট ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ।

ডিজিটাল স্কুলের এ প্রকল্পটি বাস্তবায়ন করছে নেটিজেন আইটি লিমিটেড এর শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়ার এডুম্যান। শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়ার এডুম্যান, নেটিজেন আইটি লিমিটেড এর বিজনেস ডেভলপমেন্ট পাটনার আব্দুস সালেক মুন্না জানান, এ প্রতিষ্ঠানটি জেলার ৪০টি উচ্চ বিদ্যালয়ে ডিজিটালাইজেশনের কাজ করছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology