আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:২৪

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরা আদালতে রাজশাহী বিএনপি নেতা আবু সাইদ চাঁদের উপর ছাত্রলীগ-যুবলীগের হামলা

মাগুরা প্রতিদিন : মাগুরায় জেলা জজ আদালত প্রাঙ্গণে রাজশাহীর জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা। এ সময় বাধা দিতে গেলে পুলিশের একজন সদস্য আহত হওয়ায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা প্রতিদিন ডটকম।

প্রত্যক্ষদর্শিরা জানিয়েছে, রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় গত ২৬ মে মাগুরা জেলা জজ আদালতে আবু সাইদ চাঁদকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। একই মামলা হয় ফরিদপুরেও। রবিবার সকাল ১০ টায় ফরিদপুর থেকে শ্যোন এরেস্ট হিসেবে পুলিশ প্রহরায় তাকে মাগুরা জেলা জজ আদালতে হাজির করা হয়। কিন্তু আগে থেকেই আদালত প্রাঙ্গণে উপস্থিত ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। এ সময় তাদের বাঁধা দিতে গেলে পুলিশের এটিএসআই মফিজুর রহমান আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বিক্ষোভকারী কয়েকজনকে আটক করেছ বলেও তারা জানায়।মাগুরা প্রতিদিন ডটকম।

এদিকে ওই ঘটনার পর পুলিশ আসামীকে ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে হাজির করে। এ সময় পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমাণ্ড আবেদনের পাশাপাশি আসামী পক্ষের থেকে জামিন আবেদন করা হয়।মাগুরা প্রতিদিন ডটকম।

মামলার আসামী পক্ষের আইনজীবী ওয়াসিকুর রহমান কল্লোল বলেন, রিমাণ্ড ও জামিন শুনানির জন্যে সোমবার দিন ধায্য করে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে আদালত প্রাঙ্গণে পুলিশ হেফাজতে আসামীর উপর হামলার ঘটনা খুবই নিন্দনীয়।মাগুরা প্রতিদিন ডটকম।

এদিকে হামলার ঘটনা অস্বীকার করেছে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জেল হোসেন বলেন, সাধারণ জনগণের মধ্য থেকে জুতা নিক্ষেপ করা হলেও কোন হামলার ঘটনা ঘটেনি। কাউকে আটকের তথ্যও সঠিক নয় বলে তিনি উল্লেখ করেন। মাগুরা প্রতিদিন ডটকম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology