আজ, রবিবার | ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৩২

ব্রেকিং নিউজ :
জামায়াতের কথা ও কাজে মিল নেই: মুফতি মোস্তফা কামাল শালিখার চিত্রা নদী খননকালে পাওয়া তরবারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর মাগুরায় জামায়াত প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের মাগুরা-১ আসনের দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার থাইল্যান্ডে যাওয়ার অনুমতি পেলেন না সেই এপিএস মোয়াজ্জেম হোসেন মাগুরা-১ আসনের প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, পরিবারে আতঙ্ক মাগুরা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত ৬ সদস্যকে র‍্যাংক ব্যাজ প্রদান শ্রীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া জাতীয় ছাত্রশক্তি মাগুরা জেলা শাখা কমিটি গঠন ৪৫ বছরের রাজনীতিক জামায়াত নেতার নামে হয়নি কোনো মামলা

মাগুরা আ’লীগ সভাপতি তানজেল হোসেন খানের শোকসভা ও দোয়া মাহফিল

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শনিবার জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খানের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

বিকালে পিটিআই স্কুল মাঠে আয়োজিত শোকসভায় প্রধান বক্তা হিসেবে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর মরহুমের রাজনৈতিক ও কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।

জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি এএফএম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি হাজী গোলাম মওলা, মুন্সী রেজাউল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, দপ্তর সম্পাদক জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদ মেহেদি শাহিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম খান, জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল মমিন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology