আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:২৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরা জেলা পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন উজ্জ্বল দত্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদের প্রতিদ্বন্দ্বি প্রার্থী উজ্জ্বল কুমার দত্ত প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন।

৯ অক্টোবর রবিবার রাতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

১৭ অক্টোবর অনুষ্ঠেয় মাগুরা জেলা পরিষদ নির্বাচনে মাগুরা-১ নম্বর ওয়ার্ড থেকে তিনি উটপাখি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে উজ্জ্বল দত্ত মাগুরা প্রতিদিন ডটকমকে বলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি পারিবারিক কাজে অধিক ব্যস্ততা তৈরি হওয়ায় নির্বাচনী কাজ চালিয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে পরিবারকে একান্ত সময় দেওয়ার স্বার্থেই আমার নির্বাচন থেকে সরে দাঁড়ানো।

তবে সৎ ও যোগ্য একজন মানুষকে নির্বাচিত করতে তিনি সম্মানীত ভোটারদের প্রতি অনুরোধ করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology