আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫২

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরা জেলা যুবদল সভাপতি সম্পাদককে বহিস্কারের দাবি

মাগুরা প্রতিদিন : মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদকে দলে অবাঞ্চিত ঘোষণা করে মাগুরায় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ দিয়ে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি বৃহস্পতিবার মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সানাউল হক তন্ময়কে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কারের পত্র পাঠিয়েছে। এই বহিস্কারের পেছনে জেলা কমিটির সভাপতি ও সম্পাদকের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগ এনে সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি দল থেকে বহিস্কারের দাবি জানিয়ে জেলা যুবদলের নেতা-কর্মীরা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় মাগুরা জেলা যুবদলের সকল নেতৃবৃন্দের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের ভায়নার মোড় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গীমোড়ে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে জেলা জাতীয়তবাদী যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিক্কা, জেলা সেচ্ছাসেবক দল আহ্বায়ক আশরাফুজ্জামান শামিমসহ আরো অনেক বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা জেলা যুবদল সভাপতি সম্পাদককে চক্রান্তকারী ও দূর্ণীতিবাজ উল্লেখ করে দল থেকে তাদের বহিস্কারের দাবি জানায়।

এ বিষয়ে জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটি ২৮ নভেম্বর বৃহস্পতিবার মাগুরা জেলা যুবদল সদস্য সানাউল হক তন্ময়কে বহিস্কার করেছে বলে জানতে পেরেছি। তার বহিস্কারের পেছনে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। বহিস্কারের সুনির্দিষ্ট কারণও আমার জানা নেই। তবে গত মাসের ৩০ তারিখে মাদক ব্যবসায়ে সংশ্লিষ্টতার অভিযোগে তন্ময়ের নামে সদর থানায় একটি মামলা রুজু হয়েছে বলে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। সেই কারণে তাকে বহিস্কার করেছে কিনা সেটি কেন্দ্রীয় কমিটি ভালো বলতে পারবে।

অন্যদিকে জেলা যুবদল সম্পাদক ফিরোজ আহমেদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology