আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:০৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরা জেলা সাংবাদিক ফোরামের সদস্য এরশাদ হোসেনের জানাযা সম্পন্ন

মাগুরা প্রতিদিন ডটকম : ঢাকাস্থ মাগুরা জেলা সাংবাদিক ফোরামের সদস্য এশিয়ান টিভির সাংবাদিক এরশাদ হোসেন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বাড়ি মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্যাপারী পাড়ায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকাল ৫ টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৭ বছর।

টেলিভিশন সাংবাদিক এরশাদ হোসেনের মৃত্যুতে ঢাকাস্থ মাগুরা জেলা সাংবাদিক ফোরামের আহবায়ক শহিদুল হাসান খোকন গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও জাসদ কেন্দ্রিয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম, মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফনি ও সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী গভীর শোক প্রকাশ করেছেন।

অধিনায়ক আকবর হোসেন স্মৃতি পরিষদ ও সুরসপ্তক মাগুরার পক্ষ থেকেও গভীর শোক জানানো হয়েছে।

এরশাদ ঢাকার মিরপুরে বসবাস করতেন। তার বাবা সাবেক ব্যাংকার। মৃত্যুর আগে তিনি এক সন্তান ও স্ত্রী রেখে গেছেন।

শুক্রবার বাদ জুম্মা পারনান্দুয়ালী ব্যাপারিপাড়া জামে মসজিদে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology