আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৫৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

পুলিশের লুটকৃত টিআর সেল, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ ৩ যুবক আটক

মাগুরা প্রতিদিন : পুলিশের লুট হওয়া টিআর সেল সহ দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র, একটি এয়ারগান, বেশকিছু গুলি ও বোমাসহ তিন যুবককে আটক করেছে সেনা সদস্যরা।

আটককৃতরা হচ্ছে মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শহরের পারনান্দুয়ালী গ্রামের আবদুল মজিদের ছেলে মারুফ হোসেন, একই গ্রামের সালাম হোসেনের ছেলে লিখন এবং আতিয়ার রহমানের ছেলে আশিকুর। রবিবার সকালে তাদেরকে সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

সদর থানা পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেজর সাফিন এর নেতৃত্বে মাগুরা ক্যাম্পের দায়িত্বরত সেনা সদস্যরা শহরের পারনান্দুয়ালী গ্রামে মারুফ, লিখন ও আশিকুরের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ওইসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, আগ্নেয়াস্ত্র এবং গুলি-বোমা উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরের পর তাদেরকে আদালতে উপস্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, দু’মাস আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মারুফ হোসেনকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিস্কার করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology