আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:২৩

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরা বেলতলার হোমিও ডাক্তার আশরাফ একাই আজিজুরের শরীর ৬ খন্ড করে

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় আশরাফ আলি বিশ্বাস নামে একজন হোমিও চিকিৎসক মাত্র আড়াই হাজার টাকার জন্যে আজিজুর রহমানকে হত্যার পর ৬ খন্ড করে বিভিন্ন স্থানে ফেলে দেয়।

নিহত আজিজুর রহমান (৩০) মাগুরার সদর উপজেলার সংকোচখালি গ্রামের মৃত মুজিবর রহমানের ছেলে।

সোমবার দুপুর ৩টায় যশোরের শার্শা এলাকা থেকে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন-৬ এর সদস্যরা ওই হোমিও ডাক্তার আশরাফ আলি বিশ্বাসকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সন্ধ্যায় মাগুরার সদর উপজেলার ঘোড়ানাছ গ্রামের একটি কালভার্টের মধ্যে লুকিয়ে রাখা ওই যুবকের মাথা ও একটি পা উদ্ধার করা হয়। এ সময় মাগুরা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যাব সদস্যরা জানায়, গত ৫ জুন শনিবার দুপুরে মাগুরা শহরের পূর্বপাড়া বেলতলার হোমিও ডাক্তার আশরাফ আলি বিশ্বাস তার চেম্বারে নির্মমভাবে আজিজুরকে হত্যা করে। পরদিন ৬ জুন পুলিশ নিহত আজিজুরের মাথা ও একটি পা ছাড়া শরীরের বাকি ৪টি অংশ পুলিশ মাগুরার মহম্মদপুর উপজেলার কালুকান্দি এলাকার একটু পুকুর পাড় থেকে উদ্ধার করে।

একটি মালয়েশিয়ান কোম্পানির প্রতিনিধি হিসেবে আজিজুর শরীরের উদ্দিপক স্প্রে বিক্রি করতো। তিনটি স্প্রে বিক্রি করে দিলে ডাক্তারকে ৩ হাজার টাকা লাভ দেয়া হবে এমন প্রলোভন দেখায় আজিজুর। কিন্তু ডাক্তার আশরাফ তিনটি স্প্রে বিক্রি করে দিলেও আজিজুর তাকে মাত্র ৫শত টাকা দেয়। এ ঘটনায় ডাক্তার ক্রোধের বসে তাকে মাথায় আঘাত করে হত্যা করে। পরে ধারালো ছুরি দিয়ে লাশটি ৬ খন্ড করে বিভিন্ন স্থানে ফেলে দেয়।

র‌্যাপিড একশন ব্যাটালিয়ন-৬ এর অধিনায়ক লে. কর্ণেল রওশনুল ফিরোজ বলেন, হোমিও ডাক্তার আশরাফ আলি বিশ্বাস তার হোমিও চেম্বারের মধ্যে আজিজুরকে হত্যা করে। পরে একাই সে লাশ ছয় খন্ড করে বস্তায় ভরে বিভিন্ন এলাকায় ফেলে আসো বলে স্বীকারোক্তি দিয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology