আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৫২

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরা শহরে একই রাতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

মাগুরা প্রতিদিন : মাগুরায় একই রাতে শহরের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংগঠিত হয়েছে। একটি সংঘবদ্ধ দল মধ্যরাতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ক্যাশ বাক্স ভেঙ্গে ১৫ লক্ষ ৪৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

রবিবার দিবাগত রাতে চুরির শিকার ব্যবসা প্রতিষ্ঠান গুলো হচ্ছে মাগুরা শহরের জামে মসজিদ সড়কের নিরো এন্টারপ্রাইজ, ভৌমিক স্টোর এবং কলেজ রোডের রুপম ইলেক্ট্রিক ও গোধূলী ইভেন্ট ম্যানেজমেন্ট স্টোর। সকালে ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে গিয়ে তারা চুরির ঘটনা জানতে পারেন। পরে এ বিষয়ে মাগুরা সদর থানায় পৃথক পৃথকভাবে লিখিত অভিযোগ জানিয়েছেন তারা।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, শহরের বিভিন্ন পয়েন্টে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির সাথে জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি নিজ নিজ এলাকায় নিযুক্ত নৈশ প্রহরা ব্যবস্থা জোরদার করতে ব্যবসায়ীদের প্রতি আহŸান জানানো হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology