আজ, বৃহস্পতিবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৬

ব্রেকিং নিউজ :
মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ স্ত্রীকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী চাচা হত্যার বিচার শেষ হওয়ার আগেই প্রতিপক্ষের হাতে ভাতিজা খুন মাগুরা পাঁচ শিশুকে দৌলতদিয়া থেকে উদ্ধার শালিখায় ১৪ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ মাগুরা পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হতে চান অলোক সরকার সাকিবের মাগুরার বাড়িতে সংস্কার কাজ নিয়ে আলোচনা

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরা প্রতিদিন : মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (চ.দা.) মো. জাহিদুল ইসলামকে নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে একই পদে পদায়ন করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাউশির অধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত নির্বাচিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. জাহিদুল ইসলামকে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক (চ.দা.) পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাকে নেত্রকোনার বারহাট্টা সি.কে.পি. পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক (চ.দা.) হিসেবে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলিকৃত কর্মকর্তা ১৭ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় ওই তারিখ অপরাহ্ণ থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology