আজ, মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:১৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালকে অস্থায়ী মেডিকেল কলেজ হাসপাতাল ঘোষণা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালটিকে অস্থায়ীভাবে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে।

রবিবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব ড. বিলকিস বেগম এর প্রেরিত এক নির্দেশনা পত্রে এ ঘোষণার কথা জানা গেছে।

মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো: দীন-উল ইসলাম জানান, এই ঘোষণার মাধ্যমে মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালটি মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। মাগুরা মেডিকেল কলেজের নিজস্ব স্থাপনা অবকাঠামো তৈরি না হওয়া পর্যন্ত মেডিকেলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা হাসপাতালের সাথে সমšি^তভাবে চিকিৎসায় সহায়তা করতে পারবেন। ফলে মাগুরার মানুষ আরও নিবিড় ও উন্নতমানের স্বাস্থ্য সেবা পাবেন।

অন্যদিকে মেডিকেলের ছাত্রছাত্রীরাও শিক্ষকদের সাথে রোগীদের সেবা দানের মাধ্যমে হাতে কলমে শিক্ষা লাভ করতে পারবে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology