আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০৯

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

রান্না ভালো না হওয়ায় মহম্মদপুরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে বড় ভাইয়ের হাতে আহত আলমগির হোসেন (১৫) নামে এক কিশোর বৃহস্পতিবার ঢাকায় চিকিত্সাধিন অবস্থায় মারা গেছে। সে ডাঙ্গাপাড়া গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। পুলিশ অভিযুক্ত বড় ভাই সাখাওয়াত হোসেনকে আটক করেছে।

এলাকাবাসী জানায়, বাবা-মা বাড়িতে না থাকায় বুধবার দুপুরে সাখাওয়াত হোসেন ছোট ভাই আলমগিরকে ভাত-তরকারি রান্না করতে বলেন। কিন্তু রান্না ভালো না হওয়ায় সাখাওয়াত ছোট ভাইকে গালমন্দ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে বড় ভাই সাখাওয়াত ঘরে থাকা লোহার রড দিয়ে ছোট ভাই আলমগিরের মাথায় আঘাত করেন। এতে আলমগির গুরুতর জখম হলে তাকে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ^াস জানান, এ ঘটনায় ঘাতক সাখাওয়াত্কে আটক করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology