আজ, রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০১

ব্রেকিং নিউজ :
মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কালের সাক্ষী লাকার্তা সিকদার বাড়ি: শরীয়তপুরের এক অনন্য ঐতিহাসিক উপাখ্যান পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম

শালিখায় উৎসবমুখর পরিবেশে মৃধা ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট

জসীম উদ্দীন : মাগুরার শালিখা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মৃধা ফিদে র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট (বিলো ১৯৫০)। দেশের বিভিন্ন জেলা ও এলাকা থেকে আগত মোট ৯২ জন দাবাড়ুর অংশগ্রহণে জমে ওঠে দিনব্যাপী এই প্রতিযোগিতা।

রবিবার (৩ জুলাই) সকাল ১১টায় উপজেলার রায়জাদাপুর আদাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মদ।

এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টটি পরিচালনা করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের বিচারক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, গ্রামাঞ্চলেও দাবা খেলার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। শালিখার মতো প্রত্যন্ত এলাকায় ফিদে রেটিং টুর্নামেন্ট আয়োজন তারই প্রমাণ। তরুণদের অনলাইন জুয়া ও মোবাইল আসক্তি থেকে সরিয়ে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে দাবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

শালিখা মৃধা দাবা ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী দাবাড়ুরা অংশ নিয়ে তাদের মেধা, কৌশল ও মননশীলতার পরিচয় দেন। প্রতিটি ম্যাচ ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য।

আয়োজক মৃধা দাবা ক্লাবের কর্ণধার ও সাবেক ইউপি সদস্য হারুন মৃধা জানান, তরুণদের মধ্যে বুদ্ধিবৃত্তিক চর্চা বৃদ্ধি, কৌশলগত চিন্তাশক্তির বিকাশ এবং দাবা খেলাকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই আয়োজন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ১০ জন দাবাড়ুর মধ্যে মোট ৩৫ হাজার টাকা নগদ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় দর্শকরা উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology