আজ, মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৩৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

শালিখার ধনেশ্বরগাতী গ্রামে অতিরিক্ত মদপানে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ জন

মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখায় অতিরিক্ত মদপানে দিগন্ত গোসাই (২২) ও সবুজ দাস (২৬) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ অনিমেষ গোসাই(২৪) নামে অপর একজনকে ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা জেলার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি গ্রামের ৩ যুবক ১৩ অক্টোবর বিজয় দশমীর দিন বিকালে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে হাসপাতালে পাঠানো হলে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় ওই দুজনের মৃত্যু হয়।

নিহত দিগন্ত গোসাই ধনেশ্বরগাতি গ্রামের শ্রীরাম গোসাই এবং সবুজ দাস একই গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে। শালিখা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ অলি মিয়া জানান, বিজয়া দশমীর দিন বিকাল ৫ টার দিকে তারা অতিরিক্ত মদ ও খাসির মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শালিখা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology