আজ, বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:২৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

শালিখা-মহম্মদপুরে অ্যাড শ্যামল-অ্যাড মান্নান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

মাগুরা প্রতিদিন : ২১ মে মঙ্গলবার মাগুরার শালিখা ও মহম্মদপুরে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে শালিখা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শ্যামল কুমার দে এবং মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে জানা গেছে, ৩১ হাজার ১শ ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট শ্যামল কুমার দে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম পেয়েছেন ২৬ হাজার ৭৮৪ ভোট।

এ উপজেলায় চেয়ারম্যান পদের অপর প্রার্থী ছিলেন চঞ্চল মাহমুদ।

এদিকে,, মহম্মদপুর উপজেলায় বড় ব্যবধানে জয় পেয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল মান্নান। মান্নান পেয়েছেন ৪৩ হাজার ৯শত ৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য মোহাম্মাদ কবিরুজ্জামান পেয়েছেন ৩৩ হাজার ৯শত ৬২ ভোট।

এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি অপর প্রার্থীরা হচ্ছেন, আবু আবদুল্লাহেল কাফী, মোছাঃ বেবী নাজনীন, কাজী আনিসুর রহমান, মোঃ আনিসুল ইসলাম এবং জাফর সাদিক।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology