আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:২৫

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

শিশুর দুধ কিনতে বেরিয়ে লাশ হয়ে ঘরে ফিরলেন তারা

মাগুরা প্রতিদিন ডটকম : শিশুর জন্যে দুধ কিনতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন মাগুরার সাকুরা কালার ল্যাবের টেকনিশিয়ান মনিরুদ্দিন তালুকদার লাভলু (৩৮) এবং তার শ্যালক নিয়ামুল (২৫)।

সোমবার সকালে মাগুরা যুব উন্নয়নের সামনে মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।

পরিবার সংশ্লিষ্টরা জানায়, মাগুরা শহরের কাউন্সিল পাড়ার বাসিন্দা লাভলু। রবিবার তার শ্যালক নিয়ামুল ফরিদপুর থেকে মাগুরায় বেড়াতে আসে। লাভলুর দুই বছরের দুধের শিশু সিয়াম। পাঁচ বছরের আরেকটি শিশু ফাহিম। কিন্তু ঘরে দুধ না থাকায় লাভলু সকালেই শ্যালক নিয়ামুলকে সঙ্গে নিয়ে মটর সাইকেলে ঘর থেকে বেরিয়ে পড়েন।  বেলনগরের উদ্দেশ্যে।

পথে ঢাকা-খুলনা মহাসড়ক ধরে পারনান্দুয়ালি এলাকায় যুব উন্নয়ন পরিষদের সামনে পৌঁছলেই তারা দূর্ঘটনার মুখে পড়েন। বিপরীত দিক থেকে ছুটে আসা একটি কাভার্ড ভ্যান তাদের সজোরে ধাক্কা মেরে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনার পর পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়।

এদিকে মর্মান্তিক সড়ক দূর্ঘটনার পর স্বামী এবং ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে বারবার মুর্চ্ছা যাচ্ছেন সুলতানা। ছোট ছোট দুটি শিশু নিয়ে অকুল পাথারে পড়েছেন তিনি।

মাগুরা সদর থানার এসআই মবিন জানান, ঘটনার পর ঘাতক পরিবহনটি পালিয়ে গেলেও সনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology