আজ, বৃহস্পতিবার | ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:১২

ব্রেকিং নিউজ :
মাগুরা-১ আসনে এবারের ‘মূল প্রতিদ্বন্দ্বী’ জামায়াতের অতীত রেকর্ড দুর্বল বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ রংধনুর মতো বাস করবে— জয়ন্ত কুমার কুন্ডু নির্বাচন দোরগোড়ায়: সম্ভাব্য আসনচিত্রে বিএনপি এগিয়ে, বড় ফ্যাক্টর স্বতন্ত্ররা শ্রীপুরে নির্বাচন বিষয়ে প্রশাসনের সচেতনতামূলক মহড়া মাগুরায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত মাগুরায় ছাত্রলীগ নেতা রুহুল মল্লিকের উপর হামলা, বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ মাগুরা-২ আসনে ৯১ নির্বাচনের পুনরাবৃত্তি চায় জামায়াত মাগুরায় কম্বলের বিনিময়ে ভোট চাইতে গিয়ে জামায়াতের ৫ কর্মী আটক মধুমতীতে ড্রেজার, নদীভাঙনের মুখে শতাধিক পরিবার ভাষা আন্দোলন: বাঙালির আত্মপরিচয়ের অবিনাশী ইতিহাস

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে শনিবার

মাগুরা প্রতিদিন : মাগুরার চাঞ্চল্যকর স্কুল শিক্ষার্থী আছিয়া (৮) ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার জন্যে ১৭ মে শনিবার।

মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এম জাহিদ হাসান মঙ্গলবার মামলাটির অভিযুক্ত আসামীদের উপস্থিতিতে রায়ের দিন ঘোষণা করেন।

এর আগে মামলাটির আসামী পক্ষে জেলা লিগ্যাল এইড নিযুক্ত আইনজীবী সোহেল আহমেদ এবং সরকার পক্ষের আইনজীবী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি মনিরুল ইসলাম এবং সরকার পক্ষের আইনজীবীর সহযোগিতার জন্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত স্পেশাল প্রসিকিউটার অ্যাডভাইজার (এটর্নি জেনারেল পদমর্যাদা) অ্যাডভোকেট এহসানুল হক সমাজী সকালে দ্বিতীয় দিনের যুক্তিতর্কে অংশ নেন।

মামলার সরকার পক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল বলেন, মামলার বর্ণনা এবং অভিযোগ অনুযায়ী আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে। যে পৈচাশিক ও ঘৃণিত অপরাধ সংগঠিত হয়েছে এ জন্যে আমরা আদালতের কাছে সংশ্লিষ্ট সকল আসামীর সর্বোচ্চ শাস্ত প্রার্থনা করেছি।

অন্যদিকে মামলাটির আসামী পক্ষের আইনজীবী সোহেল আহমেদ বলেন, মামলায় ২৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হলেও প্রত্যক্ষদর্শি সাক্ষী পাওয়া যায়নি। সরকার পক্ষের আইনজীবী আসামীদের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণও উপস্থাপন করতে পারেননি। বিধায় আসামীরা আদালত থেকে ন্যায় বিচার পাবে আশা করছি।

মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ^শুর বাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয় মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আছিয়া। এ ঘটনার পর ১৩ মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology