আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:২৭

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

শেখ হাসিনা ইতিহাস সৃষ্টি করেছেন-এমপি শিখর

মাগুরা প্রতিদিন ডটকম : শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব ও সততার কারণে বিশ্বব্যাংক নাকে খত দিয়ে বাংলাদেশের কাছে ফিরে এসেছে। ভুয়া অভিযোগ তুলে তারা চলে গেলেও শেখ হাসিনা দেশের টাকায় স্বচ্ছতার সাথে পদ্মা সেতু করে ইতিহাস সৃষ্টি করেছেন। সকল ষড়যন্ত্র কাটিয়ে অচিরেই উদ্বোধন করা হবে আমাদের স্বপ্নের পদ্মা সেতু।

কথাগুলো বলেছেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

শনিবার সকালে মাগুরা পিটিআিই স্কুল মাঠে আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রনালয় বিষয়ক সংসদিয় কমিটির সদস্য সাইফুজ্জামান শিখর এসব কথা বলেন।

প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন আল আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলুসহ অন্যরা।

প্রতিযোগিতায় জেলার ৪টি উপজেলা থেকে বাছাইকৃত শতাধিক খেলোয়াড় ও শিল্পী অংশগ্রহণ করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology