আজ, বৃহস্পতিবার | ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:২৬

ব্রেকিং নিউজ :
মাগুরা-১ আসনে এবারের ‘মূল প্রতিদ্বন্দ্বী’ জামায়াতের অতীত রেকর্ড দুর্বল বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ রংধনুর মতো বাস করবে— জয়ন্ত কুমার কুন্ডু নির্বাচন দোরগোড়ায়: সম্ভাব্য আসনচিত্রে বিএনপি এগিয়ে, বড় ফ্যাক্টর স্বতন্ত্ররা শ্রীপুরে নির্বাচন বিষয়ে প্রশাসনের সচেতনতামূলক মহড়া মাগুরায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত মাগুরায় ছাত্রলীগ নেতা রুহুল মল্লিকের উপর হামলা, বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ মাগুরা-২ আসনে ৯১ নির্বাচনের পুনরাবৃত্তি চায় জামায়াত মাগুরায় কম্বলের বিনিময়ে ভোট চাইতে গিয়ে জামায়াতের ৫ কর্মী আটক মধুমতীতে ড্রেজার, নদীভাঙনের মুখে শতাধিক পরিবার ভাষা আন্দোলন: বাঙালির আত্মপরিচয়ের অবিনাশী ইতিহাস

শ্রীপুরে সাবেক অতিরিক্ত আইজিপি সাহেব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় গ্রামের বাড়িতে পুলিশের সাবেক অতিরিক্ত আইজি বীর মুক্তিযোদ্ধা খন্দকার সাহেব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার সকালে উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গার্ড অফ অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ’র নেতৃত্বে পুলিশের একটি দল।

গার্ড অফ অনার প্রদান শেষে মরহুমের কফিনে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ডিএমপির যুগ্ম কমিশনার খন্দকার নুরুন্নবী, ডিএমপির যুগ্ম কমিশনার মেহেদী হাসান, পুলিশ সুপার জহিরুল ইসলামের নেতৃত্বে মাগুরা জেলা পুলিশ দল।

খামারপাড়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমানের ইমামতিতে নামাজের জানাযা শেষে জেলার শ্রীপুর উপজেলার দোসতিনা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর, উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক মো. বেনজীর আহম্মেদ, ডিএমপি কমিশনার মো. শফিকুর রহমান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জাহিদুল আলম, মুক্তিযুদ্ধ গবেষক সাংবাদিক জাহিদ রহমান, সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মরহুমের বড় ছেলে ডিএমপির যুগ্ম কমিশনার খন্দকার নুরুন্নবী জানান, রোববার বিকেল সাড়ে ৩ টার সময় তিনি রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology