আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৭

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মাগুরা প্রতিদিনি ডটকম : শেখ হাসিনার বারতা-নারী-পুরুষ সমতা, আমরা সবাই সোচ্চার-বিশ্ব হবে সমতার-এই প্রতিপাদ্য নিয়ে বুধবার দুপুরে মাগুরার শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২০ পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মোঃ ইয়াসিন কবীরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মাগুরা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মোল্লা নবুয়ত আলী, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মসিয়ার রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী খাতুন, উপজেলা খাদ্য অফিসার ইসরাত জাহান প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology