আজ, শনিবার | ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১৩

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ স্ত্রীকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী চাচা হত্যার বিচার শেষ হওয়ার আগেই প্রতিপক্ষের হাতে ভাতিজা খুন

শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক

মাগুরা প্রতিদিন: মাগুরার শ্রীপুরে একটি দোকানে বসানো জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানমালিক সাদ্দাম হোসেন ও জুয়ার আসরের মূলহোতা মোকাদ্দেস পালিয়ে গেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমলসার গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, আমলসার গ্রামের একটি দোকানে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসছে—এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দোকানমালিক সাদ্দাম হোসেন ও জুয়ার আসরের মূলহোতা মোকাদ্দেস সেখান থেকে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—আমলসার গ্রামের মো. ইউনুস শেখ (৪২), মো. জসিম শেখ (২৮), মো. সুখ চাঁদ শেখ (৩০), মো. সাইদ মোল্লা (৪০), মো. ইসরাত শেখ (৩২), মো. দেলোয়ার হোসেন (৫০), মো. বাবলু শেখ (৪৩) ও মো. বাহারুল ইসলাম (৪৮), কোদলা গ্রামের মো. শাহজাহান মোল্লা (৫০), বিলনাজুর গ্রামের মো. আজের আলী শেখ (৪০) এবং কচুবাড়িয়া গ্রামের মো. ইউনুস শেখ (৪৫)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology