আজ, রবিবার | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৩১

ব্রেকিং নিউজ :
আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী

শ্রীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে সোমবার বিকেলে বঙ্গবন্ধু গোল্পকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ অনুর্ধ্ব-১৭ দলের এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, সদর ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, সব্দালপুর ইউপি চেয়ারম্যান পান্না খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলার ৮টি ইউনিয়নের ৮টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

সোমবার উদ্বোধনী খেলায় গয়েশপুর ইউনিয়ন ফুটবল একাদশ ৪-১ গোলে সব্দালপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology