আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:২৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ

শ্রীপুরে বিদ্যুৎ অফিসের ৩ কর্মকর্তা কর্মচারিকে পিটিয়ে জখম

মাগুরা প্রতিদিন : বিল বকেয়া থাকার কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়ায় মাগুরার শ্রীপুর পল্লী বিদ্যুতের ৩ কর্মকর্তা কর্মচারিকে পিটিয়ে জখম করার পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

এ ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামে অপ্রীতিকর এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শ্রীপুর পল্লী বিদ্যুতের লাইনম্যান রানা মোল্যা শ্রীকোল গ্রামের নুরুল শেখের ছেলে সোহাগ শেখের ৭ মাসের বিদ্যুত বিল বকেয়া থাকায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে যান। এ ঘটনায় গ্রাহক সোহাগ শেখ লাইনম্যান রানার উপর চড়াও হলে তিনি অফিসে ফিরে যান। পরে বিষয়টি জানতে পেরে শ্রীপুর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রাহাত লাইনম্যান রানাকে নিয়ে ওই বাড়িতে পুণরায় উপস্থিত হলে বিদ্যুৎ গ্রাহক সোহাগ শেখ সহ ৮ থেকে ১০ জন তাদের উপর হামলা চালায়। এতে শ্রীপুর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ. রাহাত এবং লাইনম্যান রানা মোল্যা আহত হন। এ সময় পল্লী বিদ্যুতের পিকআপ চালক মোশাররফ হোসেন তাদের রক্ষা করতে গেলে তাকেও পিটিয়ে জখমের পাশাপাশি পিকআপটি ভাংচুর করা হয়। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে গ্রাহক কিংবা পল্লীবিদ্যুতের কারো বক্তব্য পাওয়া যায়নি।

তবে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম জানান, পল্লী বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology