আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪৭

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

শ্রীপুরে বেতন ভাতার দাবিতে শিক্ষককদের মানববন্ধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে ৭০জন শিক্ষক বেতন ও ভাতার দাবীতে অনশন করেছেন।

শ্রীপুর উপজেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে বাস্তবায়িত আউট অব স্কুল চিলড্রেনের ভুক্তভোগী শিক্ষকরা জানান, রোভা ফাউন্ডেশনের বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রকল্পের কাজ ২০১৯ সালের শেষের দিকে শুরু হয়। ঘর ভাড়া নিয়ে তারা ক্লাস শুরু করলেও করোনা মহামারির কারণে কিছুদিন পিই বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০২১ সালের ১৫ ডিসেম্বর থেকে পুণরায় স্কুলের কার্যক্রম শুরু করা হয়। কিন্তু এতদিনেও ঘর ভাড়া কিংবা বেতন ভাতার কোনো অর্থ বরাদ্দ দেয়া হয়নি। এমনকি শিক্ষার্থীদের জন্য ঘোষিত উপকরণও যথাযথভাবে সরবরাহ করা হয়নি।

এদিকে শিক্ষা কার্যক্রমের জন্যে ঘর ভাড়া নেওয়া হলেও ভাড়া পরিশোধ না হওয়ায় মালিকপক্ষের কাছে শিক্ষকদের নানাভাবে লাঞ্চিত ও অপমানিত হতে হচ্ছে। যে ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে অনশন কর্মসূচিতে যোগ দেন বলে তারা জানান।

অনশন কর্মসূচিতে অংশ গ্রহণকারী শিক্ষক খাতুনে জান্নাত জানান, উপজেলা পরিষদে প্রকল্প পরিচালকের আগমণের খবর পেয়ে আমরা বেতন ভাতাদির দাবিতে অনশন করছি। এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি। কিন্তু তিনিও আমাদের কোনো প্রকার আশ্বাস দেননি।

এ বিষয়ে মাগুরা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ- পরিচালক সরোজ কুমার বলেন, ইউএনও মহোদয়ের মাধ্যমে ইভালুয়েশন রিপোর্ট জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকায় পাঠানো হলে বিল পাশ হবে। কিন্তু ইউএনও অফিস থেকে এখন পর্যন্ত জেলায় ইভালুয়েশন রিপোর্ট পাঠানো হয়নি। তবে রিপোর্ট পাওয়া গেলে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology