আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৩৩

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

শ্রীপুরে শিবিরের উপর ছাত্রদলের হামলার অভিযোগ

মাগুরা প্রতিদিন: মাগুরার শ্রীপুর সরকারি কলেজের সামনে সিরাত প্রতিযোগিতার পোস্টার লাগাতে গেলে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা জাতীয়তাবাদী ছাত্রদলের হামলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শ্রীপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের দাবি, শনিবার বেলা ১২টার দিকে তারা শ্রীপুর সরকারি কলেজ গেটে জাতীয় সিরাত প্রতিযোগিতার পোস্টার লাগাতে গেলে এই হামলার শিকার হয়।

উপজেলা ছাত্রশিবির সভাপতি রিফাত হোসেন বলেন, সকল থেকে বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হচ্ছিল। কিন্তু দুপুর ১২ টার দিকে কলেজ গেটে লাগাতে গেলে শ্রীপুর কলেজ ছাত্রদলের সভাপতি অন্তরের নেত্বেত্বে রামদা হকিস্টিক নিয়ে হামলা চালানো হয়। তারা ইটপাটকেল নিক্ষেপ করে। একজনের মোবাইল ফোনও কেড়ে নেয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

তবে সশস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করেছেন কলেজ ছাত্রদল সভাপতি মেহেদী হাসান অন্তর। তিনি বলেন, কলেজ গেটে পোস্টার ব্যানার লাগানো নিষেধ রয়েছে। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিবিরের কর্মীরা পোস্টার লাগিয়েছে। এ কারণে সাধারণ ছাত্ররা তাদের ধাওয়া দিয়েছে কিনা আমার জানা নেই।

 এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া বলেন, ধাওয়া বা হামলার কোনো ঘটনা ঘটেনি। ছাত্ররা পোস্টার লাগাতে নিষেধ করেছিলো। পরে  উপজেলা বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দ বিষয়টির মিমাংসা করে দিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology