আজ, রবিবার | ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৫৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত মাগুরায় ছাত্রলীগ নেতা রুহুল মল্লিকের উপর হামলা, বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ মাগুরা-২ আসনে ৯১ নির্বাচনের পুনরাবৃত্তি চায় জামায়াত মাগুরায় কম্বলের বিনিময়ে ভোট চাইতে গিয়ে জামায়াতের ৫ কর্মী আটক মধুমতীতে ড্রেজার, নদীভাঙনের মুখে শতাধিক পরিবার ভাষা আন্দোলন: বাঙালির আত্মপরিচয়ের অবিনাশী ইতিহাস শালিখায় পিস্তল-গুলিসহ বিএনপি ও যুবদল নেতা গ্রেপ্তার মাগুরায় দাড়িপাল্লার পক্ষে বাড়ি বাড়ি নারী মিছিল জামায়াতের কথা ও কাজে মিল নেই: মুফতি মোস্তফা কামাল শালিখার চিত্রা নদী খননকালে পাওয়া তরবারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর

শ্রীপুর আ’লীগের সাবেক সেক্রেটারি সহ ১২ জন বহিস্কার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কাজে অংশ নেয়ায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হোসেন মোল্যা, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি গোলাম সরোয়ার মুন সহ ১২ জনকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ এবং সাধারন সম্পাদক হুমায়ুন রশীদ স্বাক্ষরিত বহিস্কারাদেশ পত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বহিস্কৃতরা হচ্ছেন, গয়েশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আজব আলী মন্ডল, গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ইউসুফ আলী মন্ডল, আমলসার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সঞ্জীত কুমার কীর্তনীয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া সাচ্চু, শ্রীকোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহসিন আলী,  শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক সাধারণ সম্পাদক নূরুল হোসেন মোল্যা, নাকোল ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুস সালাম মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সদস্য তৈয়েবুর রহমান খান,  মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহজাহান মিয়া, দারিয়াপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুর রাজ্জাক।

এছাড়া মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম সরোয়ার মুন এবং উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মহসিন মোল্যাকে বহিস্কার করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology