আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫৫

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

সংরক্ষিত আসন দাবি করলেন মুক্তিযোদ্ধা কন্যা আবৃত্তিশিল্পী এড.­ মালতি

মাগুরা প্রতিদিন : মুক্তিযোদ্ধা বাবা কিছু না পেলেও মেয়ে আবৃত্তি শিল্পী এডভোকেট ফারজানা ইয়াসমিন মালতি এবার জাতীয় সংসদের সংরক্ষিত আসন দাবি করেছেন। মাগুরার মেয়ে মালতি ইতোমধ্যেই দলীয় মনোনয়ন পত্রও সংগ্রহ করেছেন।

একাত্তরে মাগুরায় স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বাবা। ৭৫ পরবর্তিকালে অবৈধ দখলদারি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ৯ মাস কারা বরণ করেছেন। দীর্ঘ ৬০ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করলেও দলের কাছ থেকে কিছুই পাননি মালতির বাবা মাগুরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল হক। বিগত সময়ে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে মনোনয়ন চাইলেও বরাবরের মতোই বঞ্চিত থেকেছেন তিনি।

তাইতো এবার মেয়ে এডভোকেট ফারজানা ইয়াসমিন মালতি দ্বাদশ জাতীয় সংসদে ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত নারী আসনের জন্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এডভোকেট ফারজানা ইয়াসমিন মালতি বলেন, বাবা সারাজীবন আওয়ামী লীগের রাজনীতি করেছেন। মাগুরা মহকুমা আওয়ামী ছাত্রলীগের সভাপতি ছিলেন। যুবলীগেরও নেতৃত্ব দিয়েছেন। একাত্তরে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন। দেশ এবং রাজনীতির জন্যে সারাটি জীবন পথে পথেই কাটিয়ে দিয়েছেন। কিন্তু নিজের এবং সংসারের মানুষদের কথা ভাবার ফসরত পর্যন্ত পাননি। বাবা কেবল দিতেই চেয়েছেন। তবে আমি চাই রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের জন্যেও কিছু করতে। সে লক্ষ্যেই জননেত্রি শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology