আজ, মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

সরকার নিজের পায়ে কুড়াল মারতে টাকা ছেপে বাজারে ছাড়ছে-চরমোনাই পীর ফয়জুল করীম

মাগুরা প্রতিদিন : ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতির উদ্বৃতি দিয়ে বলেছেন, প্রতি বছর দেশে যে পরিমাণ দূর্ণীতি হয় তা দিয়ে দুটি পদ্মাসেতু তৈরি করা যায়। আজকে দেশের টাকা বিদেশে পাচারের কারণে ডলারের দাম বেড়ে গেছে। যে কারণে প্রতিটি খাদ্যদ্রব্যসহ প্রতিটি পণ্যের দাম বেড়ে গেছে। আবার সরকার নিজেই নিজের পায়ে কুড়াল মারার জন্যে নতুন করে টাকা ছেপে বাজারে ছাড়ছে। এতে আরেকটি ফাঁদে পড়বে তারা। বস্তা ভরা টাকা নিয়ে বাজারে গিয়েও খালি হাতে ফিরে আসতে হবে।

তিনি মঙ্গলবার বিকালে মাগুরায় শহরের নোমানী ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, সরকার আজকে ঋণে জর্জরিত। আজকে একটি শিশু ১ লক্ষ ১৫ হাজার টাকা ঋণ নিয়ে জন্ম নিচ্ছে। বিশ^ বাজারের তুলনায় দেশে প্রতিটি পণ্যের দাম বেশি। আওয়ামী লীগ সরকারের জামানায় ১৪ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এতে প্রতিটি জিনিস পত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। আমরাও সরকারকে দিয়ে যাচ্ছি। কিন্তু সরকার আমাদের কী উপহার দিয়েছে? মেগা প্রজেক্ট। সত্যিকার অর্থে আওয়ামী লীগ সরকার মেগা প্রজেক্ট উপহার দিয়েছে কোনো সন্দেহ নেই। সাথে সাথে মেগা ডাকাতিও উপহার দিয়েছে।

প্রধান অতিথি চরমোনাই পীর বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধিনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন এবং সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তনের দাবি জানান।

তিনি বলেন, দূর্ণীতিবাজ এই সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে প্রয়োজন নিরপেক্ষ নির্বাচন। মানুষ যেনো তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সে লক্ষে প্রয়োজন জাতীয় সরকার। নিবন্ধিত যতগুলো রাজনৈতিক দল রয়েছে তার প্রতিনিধিত্বকারীদের নিয়ে গঠিত জাতীয় সরকারের অধিনে নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তোলার সুযোগ পাবে না।

বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান, সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, শত্রæজিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি উসমান গণি মুছাপুরী সহ আরো অনেকে।

মাগুরার এই ঐতিহাসিক নোমানি ময়দানে আয়োজিত সমাবেশে  ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা শাখার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার কর্মী ও সমর্থক অংশ নেয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology