আজ, বৃহস্পতিবার | ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:১৭

ব্রেকিং নিউজ :
শালিখার চিত্রা নদী খননকালে পাওয়া তরবারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর মাগুরায় জামায়াত প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের মাগুরা-১ আসনের দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার থাইল্যান্ডে যাওয়ার অনুমতি পেলেন না সেই এপিএস মোয়াজ্জেম হোসেন মাগুরা-১ আসনের প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, পরিবারে আতঙ্ক মাগুরা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত ৬ সদস্যকে র‍্যাংক ব্যাজ প্রদান শ্রীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া জাতীয় ছাত্রশক্তি মাগুরা জেলা শাখা কমিটি গঠন ৪৫ বছরের রাজনীতিক জামায়াত নেতার নামে হয়নি কোনো মামলা খান জিয়াউল হক : মাগুরার শিক্ষাঙ্গনের প্রবাদ পুরুষ

সুশাসনের দাবিতে মাগুরায় জেলা প্রশাসকের কার্যালয়ে জাসদের স্মারকলিপি

মাগুরা প্রতিদিন ডটকম : সকলক্ষেত্রে জনগণের হয়রানি বন্ধ এবং শাসন-প্রশাসনে সুশাসন নিশ্চিত করার দাবিতে বুধবার মাগুরায় জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের পক্ষ থেকে শহরে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি দেয়া হয়েছে।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তারা সকাল ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি করেন জাসদ নেতৃবৃন্দ। স্মারকলিপি গ্রহণ করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর।

এ সমসয় জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কামরুজ্জামান চপল, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিয়া ওয়াহিদ কামাল বাবলু, জেলা জাসদ নেতা ওহিদুল ইসলাম ফনি, জাতীয় আইনজীবী পরিষদের আহ্বায়ক এড. আমেনা বেগম লাবনি, জাসদ ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology