আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩৫

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

৭ বছর সাজার ভয়ে ১৯ বছর পলাতক

মাগুরা প্রতিদিন: ৭ বছরের সাজা থেকে বাঁচতে ১৯ বছর পালিয়ে বেড়ানোর পর অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে কাবুল পারভেজ।

শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কেরিনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কাবুল (৪৫) মাগুরার মহম্মদপুরে ডাকাতি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামী। সে উপজেলার কেরিনগর গ্রামের সাম এর ছেলে।

পুলিশ জানায়, ২০০৪ সালে উপজেলার দীঘা উত্তর পাড়ায় একটি ডাকাতির ঘটনায় জড়িত থাকায় তার ৭ বছর করে কারাদণ্ড হয়। কিন্তু রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিল।

মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ অসিত কুমার রায় বলেন, দীর্ঘদিনের পলাতক এবং সাজাপ্রাপ্ত আসামি কাবুল ওরফে পারভেজকে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতে পাঠানো সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology