আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৪৫

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

অধিক দামে সার বিক্রির দায়ে বিসিআইসি ডিলার মাবিয়া ট্রেডার্সকে জরিমানা

মাগুরা প্রতিদিন : অধিক দামে সার বিক্রি করায় মাগুরা সদর উপজেলার গাংনালিয়া বাজারের ব্যবসায়ী মাবিয়া ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,  মাগুরা জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে এই জরিমানা করে।

মাগুরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গাংনালিয়া বাজারের বিসিআইসি সার ডিলার স্থানীয় কৃষকদের কাছে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। তারা ১ হাজার ৩৫০ টাকার টিএসপি সার ১ হাজার ৬৫০ টাকা এবং ১ হাজার ৫০ টাকা দামের ডিএপি সার ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করছিলো। এই অপরাধের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ম্যানেজার জাকির হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology