আজ, শুক্রবার | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩১

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাসঘাতকতা করেছে: মির্জা ফখরুল

মাগুরা প্রতিদিন : অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত “ফ্যাসিবাদবিরোধী অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা” শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, “রাজনৈতিক দলগুলো সরকারের ওপর যে আস্থা রেখেছিল, তার মর্যাদা রাখেনি সরকার। জনগণের সঙ্গে অন্তর্বর্তী সরকার বিশ্বাসঘাতকতা করেছে।”

জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত গণভোটের বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, “জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোটের সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক সংকটের জন্য দায়ী সরকার নিজেই। প্রধান উপদেষ্টার ঘোষণার পর ফেব্রুয়ারিতে নির্বাচন চায় দেশের মানুষ, কিন্তু একটি মহল সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে।”

মির্জা ফখরুল অভিযোগ করেন, “বিএনপি সংস্কার চায় না— এমন প্রচারণা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য চালানো হচ্ছে। প্রায় এক বছর ধরে আলোচনার পর যে সমঝোতা হয়েছে, রাজনৈতিক দলগুলো বৃষ্টিতে ভিজে তাতে স্বাক্ষর করেছে— কিন্তু সরকার সেই আস্থার মর্যাদা দেয়নি।”

মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারাও যেন আজ জনগণের দাবি—অবাধ, নিরপেক্ষ নির্বাচনের পথে কোনো বাধা সৃষ্টি না করে।”

বর্তমান রাজনৈতিক জটিলতার পেছনে কোনো দল নয়, বরং ঐকমত্য কমিশনের ভূমিকার দায়ী বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।


শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology