আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৩৩

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

আলাইপুর গ্রামে চুরির অভিযোগে গণপিটুনীতে যুবক নিহত

মাগুরা প্রতিদিন : মাগুরায় চোর সন্দেহে গণপিটুনীতে সজল মোল্লা (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

সজল মাগুরা সদর উপজেলার আলাইপুর গ্রামের শরিয়ত মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সজল দীর্ঘিদিন ধরে এলাকায় বিভিন্ন চুরির ঘটনায় জড়িত। রোববার ভোরে আলাইপুর গ্রামের পশ্চিমপাড়ার একটি বাড়িতে চুরি করতে গেলে এলাকাবাসী তাকে ধাওয়া করে। এ সময় সে পালিয়ে গেলেও সন্ধ্যায় জোটবদ্ধ গ্রামবাসী তাকে গ্রামের কালিতলা এলাকা থেকে আটক করে পিটুনী দেয়। খবর পেয়ে হাজিপুর ক্যাম্প পুলিশ তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর রাতেই তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলি বলেন, সজল চুরি সহ নানা অপরাধের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

তবে গণপিটুনীর ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology