আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:০৯

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত পরিবেশন

মাগুরা প্রতিদিন : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে এবং তা পুনর্বহালের দাবিতে গানে গানে প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চির উন্নত মম শির প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন সঙ্গীত বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী। এসময় বিভাগের শিক্ষকরাও তাদের সাথে অংশগ্রহণ করেন।

প্রতিবাদে শিক্ষার্থীরা “আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি, “ও আমার দেশের মাটি”, “তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে” সহ নানা জাগরণী ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। গান আর সুরের মাধ্যমে তারা প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, “সংগীত ও শারীরিক শিক্ষা শিশুদের মানসিক, নৈতিক ও শারীরিক বিকাশের জন্য অপরিহার্য। প্রাথমিক স্তর থেকেই এসব বিষয় শেখানোর মাধ্যমে শিশুরা সুস্থ মনন ও মানবিক মূল্যবোধে বেড়ে ওঠে। অথচ শিক্ষক পদ বাতিলের এই সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রজন্মের সৃজনশীল বিকাশকে বাধাগ্রস্ত করবে।”

উল্লেখ্য, গত ২ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি সংশোধিত গেজেট জারি করে। এর মাধ্যমে গত ২৮ আগস্ট প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এ যুক্ত সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক পদ দুটি বাতিল করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology