আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৪

ব্রেকিং নিউজ :
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন

মাগুরায় বাসের সাথে ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত

মাগুরা প্রতিদিন : মাগুরায় দ্রæতগামী পরিবহনের সাথে একটি ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হচ্ছেন মাগুরার সদর উপজেলার গৌরীচরণপুর গ্রামের আওয়াল হোসেনের ছেলে সাগর (৪৭) এবং দোড়ামথনা গ্রামের চুন্নু মিয়ার স্ত্রী রেশমা খাতুন (৩৫)।

প্রত্যক্ষদর্শিরা জানায়, মাগুরামুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেলা ১১ টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালী এলাকায় গোপালপুর অভিমুখী যাত্রীবাহী ভ্যানটিকে সামনে থেকে আঘাত করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক সাগরের মৃত্যু হয়।

দূর্ঘটনায় আহত অপর ৩ ভ্যানযাত্রীকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রেশমা খাতুনের মৃত্যু হয়।

মাগুরার রামনগর হাইওয়ে থানার উপ-পরিদর্শক মাহবুবর রহমান জানান, দূর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology