আজ, শুক্রবার | ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৪১

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মাগুরায় বৃষ্টি উপেক্ষা করে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সমাবেশ

মাগুরা প্রতিদিন : প্রশাসনের নির্লিপ্ততায় দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং ষড়যন্ত্রমূলক দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার মাগুরায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

দুপুরে বৃষ্টি উপেক্ষা করে তারা “একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। দিল্লি গেছে স্বৈরাচার, পিণ্ডি যাবে রাজাকার, এক দুই তিন চার জামায়াত শিবির রাজাকার” ইত্যাদি স্লোগান দিয়ে শহরের ভায়নার মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিলটি চৌরঙ্গীমোড় কাঁচা বাজার ঘুরে ভায়নার মোড়ে ফিরে সমাবেশে মিছিল মিলিত হয়।

এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসু, তুহিন বিশ্বাস, সদস্য সচিব আবদুর রহিম, সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামিম, জেলা যুবদল সহ-সভাপতি আমিরুল ইসলাম সহ অন্যান্যরা।

বক্তারা দেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর চক্রান্ত এবং জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানানোর পাশাপাশি জামায়াতে ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সমালোচনা করে বক্তব্য দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology