আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৫৯

ব্রেকিং নিউজ :
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন

মাগুরায় ব্যবসায়ীকে গলা কেটে খুন-দেখে নেয়ার হুমকি অভিযুক্ত যুবকের

মাগুরা প্রতিদিন : মাগুরা শহরের পশু হাসপাতাল পাড়ার ছায়াবীথি সড়কে শনিবার রাতে ভজন কুমার গুহ (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভজন ওই এলাকার সন্তোষ কুমার গুহের ছেলে।

এ ঘটনার পর রাত ১১ টার দিকে হত্যাকাণ্ড জড়িত সন্দেহে ওই এলাকার আবির হাসান নামে এক যুবককে রক্ত মাখা ছুরি সহ আটক করা হলে বিক্ষুব্ধ জনতা তার উপর হামলা চালায়। এ সময় পুলিশ ভ্যান থেকে প্রকাশ্যে তাদের দেখে নেয়ার হুমকি দেন ওই যুবক।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, শনিবার রাত এগারোটার দিকে বাড়ির পাশেই মুন্সী বাড়ির গলিতে জবাই করে হত্যা করা হয় ব্যবসায়ী ভজনকে। এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ সময় তল্লাশি করে ভজনের বাড়ির কয়েক বাড়ি পরে হান্নান বিশ্বাসের বাড়ি থেকে তার ছেলে আবির হাসানকে সন্দেহজনকভাবে আটকের পাশাপাশি একটি রক্তমাখা ছোরা উদ্ধার করে। আবিরের হাতেও রক্তের দাগ দেখা যায়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী তার উপর হামলা চালাতে গেলে পুলিশ ভ্যানে বসেই সে স্থানীয়দের উদ্দেশ্যে ধর্মীয় বিভেদ সৃষ্টিকারী ও অকথ্য গালাগালি দিতে দেখা গেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী জানান, এ ঘটনায় আবির হাসানকে আসামি করে মাগুরা সদর থানায় হত্যা মামলা করেছেন নিহতের ছেলে বিপ্লব গুহ। তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে আটককৃতকে জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology