আজ, বৃহস্পতিবার | ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৫৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মাগুরায় ভূমি ও রেজিস্ট্রি অফিসে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ

মাগুরা প্রতিদিন : মাগুরায় সহকারী কমিশনার (ভূমি) অফিস ও জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার ভোররাত চারটার দিকে দুর্বৃত্তরা জানালা দিয়ে পেট্রোল ঢেলে দুই কার্যালয়েই আগুন ধরিয়ে দেয়।

অগ্নিকাণ্ডে ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার অলোক দাসের কক্ষে থাকা  মিসকেস সংক্রান্ত কাগজপত্র, কম্পিউটার ও বিভিন্ন ইকেক্ট্রনিক সামগ্রি এবং রেজিষ্ট্র অফিস প্রাঙ্গনে ললিল লেখক বাহারুলের কক্ষে থাকা জমিজমা সংক্রান্ত মূল্যবান কাগজপত্র পুড়ে যায়। এ সময় সাব রেজিস্ট্রারের অফিস কক্ষের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুম ধরানোর চেষ্টা করা হয়।
রেজিস্ট্রি নথি এবং ভূমি অফিসের বিভিন্ন রেকর্ড পুড়ে যাওয়ায় প্রশাসনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ভূমি অফিসের নাইটগার্ড তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করলে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে পেট্রোলভর্তি বোতল ও বিভিন্ন দাহ্য বস্তু উদ্ধার করা হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, “এ ঘটনায় ভূমি অফিস এবং রেজিস্ট্রি অফিসের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এই ঘটনার পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে অগ্নিসংযোগ করা হয়েছে—সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology