আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:২৮

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরায় ভূয়া ভোটার কার্ড নিয়ে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা আটক

মাগুরা প্রতিদিন : মাগুরায় অর্থের বিনিময়ে পাওয়া ভোটার আইডি কার্ড নিয়ে পাসপোর্ট তৈরি করতে গিয়ে রোহিঙ্গা ক্যাম্পের একজন সদস্য পুলিশের হাতে আটক হয়েছে।

বুধবার দুপুরে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা মোঃ রিয়াস নামের ওই ব্যক্তিকে সদর থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। পাসপোর্ট অফিসে উপস্থাপিত কাগজপত্রে তার বাবার নাম রতন আলি মৃধা, মা মোছাঃ শুকুরন খাতুন এবং গ্রামের ঠিকানা মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল হিসেবে উল্লেখ করা হয়েছে।

মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাচন অফিস থেকে পাওয়া ভোটার আইডি কার্ড নিয়ে বুধবার তিনি মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাওয়ার পর কথাবার্তায় অসংলগ্নতা পাওয়া গেলে তাকে পুলিশ সোপর্দ করা হয়। এ সময় তিনি নিজেকে রোহিঙ্গা ক্যাম্পের সদস্য বলে স্বীকার করেন। পাশাপাশি মোট অঙ্কের অর্থের বিনিময়ে তিনি নির্বাচন অফিস সংশ্লিষ্টদের মাধ্যমে ভোটার আইডি কার্ড তৈরি করিয়েছেন বলেও স্বীকার করেন বলে পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে।

মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন খন্দকার বলেন, এই এলাকার একটি অসাধু চক্র এই কাজের সঙ্গে জড়িত বলে জানতে পেরেছি। অধিক তদন্ত করা গেলে এ বিষয়ে আরো অনেক তথ্য পাওয়া যেতে পারে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology