আজ, শুক্রবার | ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২০

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মাগুরায় রক্তাক্ত-২৪ এর গণ অভ্যুত্থান স্মরণে র‍্যালি ও আলোচনা

মাগুরা প্রতিদিন : চব্বিশের গণ অভ্যুত্থান স্মরণে মাগুরায় জিয়া পরিষদ ও সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে সকাল ১১টায় শহরের নোমানী ময়দান থেকে একটি র‍্যালি বের হয়।

র‍্যালিটি শহর প্রদক্ষিণ শেষে মাগুরা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডাক্তার আলিমুজ্জামানের সভাপতিত্বে “রক্তাক্ত-২৪” এর গণ অভ্যুত্থান শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদ।

অধ্যাপক কবিরুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রইচ উদ্দিন তুষার, জিয়া পরিষদ সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বাবলু সহ আরো অনেকে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology