আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৩০

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ মামলার ৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন

মাগুরা প্রতিদিন : মাগুরার চাঞ্চল্যকর ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার আরো তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে সোমবার।

এ নিয়ে মামলাটির বাদি সহ মোট ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

২৩ এপ্রিল মামলাটির চার্জ গঠনের পর সোমবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ করা হয়। এদিন ট্রাইবুনালের বিচারক এম জাহিদ হাসান ধর্ষণের শিকার শিশুটির চাচা ইবরাহিম শেখ, মাগুরা পৌর কবরস্থান মাদরাসার শিক্ষক দেলোয়ার হোসেন এবং মোঃ হযরত নামে ১১ বছরের একটি শিশুর সাক্ষ্য গ্রহণ করেন।

এ সময় মামলায় অভিযুক্ত মূল আসামী ধর্ষণের শিকার শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, তার স্ত্রী জাহেদা বেগম এবং দুই ছেলে সজিব শেখ এবং রাতুল শেখ উপস্থিত ছিলেন।

সাক্ষ্যগ্রহণ শেষে সরকার পক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল বলেন, রবিবার ও সোমবার ৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ধারাবাহিকভাবে বাকি ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করা হবে।

১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুটি। এর আগে মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয় সে।

মামলাটির মূল আসামী শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধী দেন। অথচ সোমবার কারাগার থেকে আদালতে যাওয়া আসার পথে  সাংবাদিকদের দেখে নিজেকে নির্দোষ দাবির পাশাপাশি এ ঘটনার জন্যে নিজ ছেলে সজিবের স্ত্রীকে দায়ি করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology