আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫৬

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরার প্রয়াত আইনজীবী রতন মিত্রের স্মরণসভা

মাগুরা প্রতিদিন : মাগুরার প্রয়াত আইনজীবী রতন কুমার মিত্রের আত্মার শান্তি কামনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার মাগুরা বার ভবন সম্মেলন কক্ষে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়িরা জজ মো. মিজানুর রহমান।

মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মাহবুবুল আকবর কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রয়াত আইনজীবী রতন কুমার মিত্রের আত্মার শান্তি কামনায় এবং তাঁর কর্মময় জীবনের উপর আলোকপাত করে মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শাহেদ হাসান টগর সহ স্থানীয় আইনজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

স্মরণসভা শেষে প্রয়াত আইনজীবী রতন কুমার মিত্রের পরিবারের সদস্যদের হাতে জেলা আইনজীবী সমিতির তহবিল থেকে ১০ লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়।

এডভোকেট রতন কুমার জীবন ৩১ মে শনিবার মৃত্যুবরণ করেন।

১৯৮৭ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ পান। একই বছর তিনি মাগুরা জেলা আইনজীবী সমিতিতে যোগ দিয়ে আইনি পেশা শুরু করেন। দীর্ঘদিন তিনি মাগুরা জেলা জেলা জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology