আজ, রবিবার | ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০৬

ব্রেকিং নিউজ :
এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার মাগুরার রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার : কারখানার টয়লেটে নেই সাবান মাগুরায় সম্ভাব্য হামলা থেকে বেঁচে গেলেন পাটোয়ারী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর হামলার অভিযোগ, থানায় অবস্থান

মাগুরায় সড়ক দূর্ঘটনায় পিকআপ যাত্রীর মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরায় সড়ক দূর্ঘটনায় মিজানুর রহমান (৬০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার গড়েরবাড়ি কাঞ্চনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

মাগুরা হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সকাল ৬টার দিকে কুষ্টিয়া থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান মাগুরা-যশোর সড়কের কাটাখালি শেখপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এ সময় পিকআপ চালক আরিফুল এবং যাত্রী নিপা মেটাল কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মিজানুর রহমান আহত হয়।

ঘটনার পর তাদেরকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানের মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন রামনগর হাইওয়ে থানা পুলিশের ওসি রোকন উদ্দিন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology