আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৩

ব্রেকিং নিউজ :
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন

মাগুরা হাসপাতালে মৃত স্ত্রীকে ফেলে যাওয়া স্বামী শামীম শেখ গ্রেফতার

মাগুরা প্রতিদিন : মাগুরায় নির্যাতনের পর মৃত স্ত্রীকে হাসপাতালে ফেলে পালিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত শামীম শেখকে র‍্যাব সদস্যরা ঢাকা থেকে গ্রেফতার করেছে।

র‍্যাব-৪ ও র‍্যাব-৬ এর একটি যৌথ আভিযানিক দল সোমবার রাতে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন বড়বাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

২৫ জুন দুপুরে মাগুরার সদর উপজেলার শিবরামপুর গ্রামের মিরাজ শেখের ছেলে শামীমের নির্যাতনে তার স্ত্রী মীম খাতুনের মৃত্যু হয়।

গৃহবধূ মোসা. মীম খাতুন (২৩) একই উপজেলার আলিধানী গ্রামের আরজু শেখের মেয়ে।

মীমের পরিবারের সদস্যরা জানায়, ৫ বছর আগে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই শামীম যৌতুকের জন্যে প্রায় সময় স্ত্রী মীমের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো।

এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ২টার দিকে বাবার বাড়ি থেকে ৫ লক্ষ টাকা এনে স্ত্রীর উপর চাপ দেয়। কিন্তু স্ত্রী মীম অস্বীকৃতি জানালে শামীম শেখ তাকে নির্মমভাবে মারধর করে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশিদের চাপের মুখে শামীম স্ত্রী মিমকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ অবস্থায় শামীম হাসপাতালে মৃত স্ত্রীকে ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের ভাই রিজু শেখ বাদী হয়ে মাগুরা জেলার সদর থানায় শামীমসহ শ্বশুরবাড়ির অন্যন্যদের আসামি করে সদর থানায় একটি যৌতুকের জন্য হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology