আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪০

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মাগুরা-১ আসনে গণফোরামের প্রার্থী হচ্ছে ডা. মিজান

মাগুরা প্রতিদিন : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-০১ আসনে গণফোরাম থেকে প্রার্থী হচ্ছেন দলটির সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান।

জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম ১৩৩ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

দলটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এই তালিকা প্রকাশ করেন।
গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমানও ঘোষিত তালিকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শনিবার এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে তিনি জানান।

সংগঠনের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী নিজে ঢাকা-৬ আসন থেকে প্রার্থী হবেন। শীর্ষ নেতাদের মধ্যে দলটির সভাপতি পরিষদ সদস্য অ্যাডভোকেট এসএম আলতাফ হোসেন ঢাকা-৫, অ্যাডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিক নরসিংদী-৩, মোশতাক আহমেদ কুমিল্লা-৩, অ্যাডভোকেট সেলিম আকবর চাঁদপুর-৩, অ্যাডভোকেট সুরাইয়া বেগম বরগুনা-২ এবং মোহাম্মদ উল্লাহ মধু পটুয়াখালী-৩ আসন থেকে প্রার্থী হবেন।

ঘোষিত তালিকায় যাদের নাম নেই তারা আগামী পর্যায়ে সুযোগ পাবেন। এটা একটা আংশিক তালিকা, প্রাথমিক তালিকা। এখান থেকে অনেকে বাদও যেতে পারেন আবার অনেক নতুন করে যুক্তও হতে পারেন বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology