আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৩৩

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

লাঙ্গলবাঁধ বাজারে ব্যবসায়ীর পায়ের রগ কর্তন

মাগুরা প্রতিদিন :  কুপিয়ে জখম করার পর পায়ের রগ কেটে দেয়া এক বৃদ্ধকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুল জলিল মোল্লা (৭০) নামের ওই বৃদ্ধের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নতুনভুক্ত মালিথীয়া গ্রামে।

ওই গ্রামের মৃত জহর মোল্লার ছেলে আব্দুল জলিল মোল্লা মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

আহতের স্বজনরা জানায়, বুধবার রাত ৮টার দিকে জলিল মোল্লা লাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে লাঙ্গলবাধ বাজার এলাকার সাঁকোর কাছে পৌঁছালে আগে থেকেই ওৎ পেতে থাকা একই গ্রামের দুর্বৃত্ত হারুন, ফারুক, তুজাম, চাকদাহ গ্রামের এরশাদ, উলুবাড়িয়া গ্রামের পাভেল মণ্ডল, শাহীন চুন্নুসহ আরও কয়েকজন তার উপর হামলা চালায়।

হামলাকারীরা জলিল মোল্লাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাতেই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology