আজ, শুক্রবার | ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:০৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

শ্রীপুরের তিনগ্রামে অর্ধ-শতাধিক বাড়ি ভাঙচুর-লুটপাট আহত ১০

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় অর্ধ-শতাধিক বাড়িতে ব্যাপক ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার সকালে ও শনিবার রাতে উপজেলার আমতৈল-তারাউজিয়াল ও নোহাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০ জন নারী-পুরুষ আহত হয়েছে।

ভুক্তভোগীরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে আমতৈল, তারাউজিয়াল ও নোহাটা গ্রামের লিপটন মিয়া, মিজানুর রহমান টিটো, কর্নেল, কবির, স্কট ও ফারুক মেম্বারের নেতৃত্বে শনিবার রাতে ও রবিবার সকালে ওই গ্রামের পলাশ, জাফর, আসাদ, বিল্লাল, জিল্লু, আলমগীর, জাহাঙ্গীর, ইকবাল, মুক্তিযোদ্ধা শেখ কাওছার আলী, মোসলেম, আজিজ, সরোয়ার, হাফিজার, বেদেনা ও আতর শেখসহ অন্তত অর্ধশতাধিক বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। এ সময় এখলাস শেখের স্ত্রী তার একটি ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেন। হামলাকারীরা ঘরের দামি আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, চাল, ডাল, পেঁয়াজ, গরু-ছাগলও নিয়ে যায় বলে তারা জানান।

রবিবার সকালে প্রতিপক্ষের হামলায় আব্দুস সামাদ শেখ (২৪) আশিকুজ্জামান (৪৫), যমুনা (২৫), মনি (৪৫), পল্টু (৪৫) সহ অন্তত ১০ জন মারাত্মক আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকালে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology