আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫০

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

সবখানেই শেখ পরিবারের বন্দনা : প্রধান উপদেষ্টার প্রেসসচিব

মাগুরা প্রতিদিন : সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল ইসলাম শুক্রবার মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, একাত্তরে অনেকেই শহীদ হয়েছেন। মাগুরার একজন বিপ্লবী হেলেনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু কোথায়ও তার নাম নেই। সবখানে কেবল শেখ পরিবারের বন্ধনা। শেখ হাসিনা পুরো বাংলাদেশকে বানিয়েছিলো শেখ পরিবারের জমিদারী।

সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকায় নবগঙ্গা পার্কে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ¢ পরিদর্শন শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদের, আরডিসি উম্মে তাহমিনা মিতু সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শফিকুল আলম বলেন, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাগুরার ১০ জন শহীদ হয়। যারা আত্মদান করেছে তারা দেশকে নতুন একটি ডেমোক্রেটিক দেশে পরিণত করেছে। বাংলাদেশ যতদিন থাকবে আমরা এই শহীদদের স্মরণ করবো।

প্রেসসচিব আরও বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম শান্তিপূর্র্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই নির্বাচনের বিষয়ে সব দলই এক আছে। সবাই একই কাতারে রয়েছে। গত ১৫ বছরে ১০ থেকে ১৫ হাজার নির্বাচন হলেও সেখানে ভোট চুরি হয়েছে। অতীতে জনগণ ভোট দিতে পারেনি। এবারের ভোটে তারা উৎসাহের সঙ্গে অংশ নেবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology