আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০০

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

৩ জুলাইয়ের মধ্যে ঘোষণা পত্র ও সনদ কার্যকর দেখতে চাই-নাহিদ ইসলাম

মাগুরা প্রতিদিন : জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের মৌলিক সংস্কার নিয়ে তালবাহানা চলছে। ৫ আগস্ট গণ অভ্যূত্থানের এক বছর পূর্তি হবে। ৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কার্যকর দেখতে চাই। সরকার যদি এক বছরের মধ্যে এটি দিতে ব্যর্থ হয় তাহলে সারাদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। ৩রা আগস্ট আমরা ঢাকায় শহীদ মিনারে থাকবো।

এর আগে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ দুপুর দেড়টায় ঝিনাইদহ থেকে সড়ক পথে মাগুরা শহরের ভায়নার মোড়ে পৌঁছান।

এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুভা জাবিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, রংপুর মহানগরের মুখ্য সমন্বয়ক সাদিয়া ফারজানা দিনা সহ অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে পায়ে হেটে শহর প্রদক্ষিণ করেন। শতাধিক নেতা-কর্মী নিয়ে পদযাত্রাটি শহরের চৌরঙ্গী মোড় হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার ভায়নার মোড়ে ফিরে আসে।

ভায়নার মোড় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশে দাঁড়িয়ে এসসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বৃষ্টি উপেক্ষা করে পদযাত্রায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করেন।

তিনি বলেন, একটি বার্তা নিয়ে প্রতিটি জেলাতে যাচ্ছি যে-আমাদের দেশটিকে গড়তে হবে। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ বিনির্মাণের লড়াই শুরু হয়েছে। সে লড়াইতে আপনাদের অংশ নিতে হবে।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের আগে জাতীয় নাগরিক কমিটির রংপুর মহানগরের প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা মাগুরার পথসভায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী দিনগুলোতে পাশে থাকার আহ্বান জানিয়ে বক্তব্য দেন।

পথসভা শেষে তারা নড়াইলের উদ্দেশ্যে রওনা দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology